ভিক্টোরিয়ার পরীর না ঘোরার পিছনের আসল সত্যটা কি?
![]() |
| ভিক্টোরিয়ার পরীর রহস্য |
তৈরি হতে কত সময় লেগেছিল ?- ১৫ বছর (১৯০৬- ১৯২১)
কবে কাজ সম্পূর্ন হয় ?- ১৯২১ খ্রিঃ
প্রধান স্থপতি ছিলেন- উইলিয়াম এমারসন ।
মার্বেল এর ধরন- সাদা মারাকানা মার্বেল ।
প্রধান আকর্ষণ - অ্যাঞ্জেল ওব ভিক্টরি ।
এবার জেনে নেওয়া যাক ভিক্টোরিয়ার পরীর ব্যপার এ কিছু তথ্য-
এটি একটি মূর্তি যা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর প্রধান গম্বুজ এর মধ্যিখানে অবস্থিত ।যা একটি Ball bearing দ্বারা পরিবেষ্ঠিত এবং হাওয়ার সাহায্যে ঘোরে।
পরীর আসল নাম - অ্যাঞ্জেল ওব ভিক্টরি
পরীর প্রধান উপকরন - ব্রোঞ্জ
কোথায় তৈরী ? - ইতালি
ওজন- ৬.৫ টন
উচ্চতা - ৫.৯ মিটার
এই পরীর যান্ত্রিক গোলযোগ এর কারনে এর আসল রুপটি নষ্ট হয়ে যায় অর্থাৎ পরীর ঘোরা বন্ধ হয়ে যায়, যা প্রথম চোখে ধরা পরে ১৯৭৮ খ্রিঃ । বর্জবিদ্যুৎ এর প্রভাবে এর অনেকটা অংশ নষ্ট হয়ে যায়, এবং যখন রক্ষণাবেক্ষন ও পরিচর্যা শুরু হয় তখন দেখা যায় যে পরীর নিচে দুটি পাত্রে থাকা পারদ যা পরীকে বর্জবিদ্যুৎ এর প্রভাব থেকে রক্ষা করে তা অদ্ভুত ভাবে ভ্যানিশ হয়ে গেছে এবং Ball bearing খুবই ক্ষতিগ্রস্থ হয়েছে।কারন খুজে বের করার পর যথাযত ব্যবস্থা নেওয়া হয় কর্তীপক্ষের তরফ থেকে, এবং খুব তারাতারি ঠিক করে ফেলা হয়।কিন্তু একটি সমস্যা থেকেই যায় যে পরী ঘুরতে হাওয়ার বেগ লাগত ১৫ কিমি এখন তার প্রয়জন ২৫ কিমি.। তাই এখন একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে কলিকাতাবাসি আবার কবে পরী কে ঘুরতে দেখবে ?
তথ্য- ইন্ডিয়াস্কোপ নিউজ (৩১/৩/১৯৮৫)
ছবি- সংগৃহীত

0 comments:
Post a Comment