ভারতীয় রেল এর ইতিকথা
![]() |
| ভারতীয় রেল এর ইতিকথা |
ভারতের প্রথম রেল- রেল এর প্রথম প্রস্তাব আসে ১৮৩২ খ্রিঃ , তবে অনেক টালবাহানার পর প্রথম রেল এর যাত্রা শুরু হয় ১৮৩৭ খ্রিঃ মাদ্রাস এর Red hills থেকে Chintadripet পর্যন্ত ।যদিও এই ট্রেনটি ছিল একটি পন্যবাহী গাড়ি ,১৮৩৭ থেকে ১৮৫২ পর্যন্ত যতগুলি রেলগাড়ি ছিল প্রত্যেকটি ছিল পন্যবাহী গাড়ি।যা পরিবহন করত আনাজ , সুতা ও গৃহনির্মাণ সামগ্রী।
প্রথম প্যাসেঞ্জার রেল- ১৮৫৩ খ্রিঃ ১৬ এপ্রিল Bombay Boribandar থেকে Thane এর মধ্যে চলেছিল । ১৪ কোচ এর এই গাড়িকে ৩টি স্টিম ইঞ্জিন দ্বারা টানা হয় , যা ৩৪ কিমি রাস্তা পার করে ৪০০ জন যাত্রী নিয়ে।
পূর্ব ভারতের প্রথম রেল - ১৫ অগস্ট ১৮৫৪ খ্রিঃ Victoria Queen চলেছিল হাওড়া থেকে হুগলী পর্যন্ত ,যা চালানো হয়েছিল East India Company এর তরফ থেকে।
দক্ষিন ভারতের প্রথম রেল - ১লা জুলাই ১৮৫৬ খ্রিঃ Roypuram Veyasarapady থেকে Wallajah road পর্যন্ত প্রথম প্যাসেঞ্জার ট্রেনটি তার যাত্রা শুরু করে ।
প্রথম রেল ব্রিজ - ১৮৫৪ খ্রিঃ Bombay থেকে Thane রেলপাথকে বাড়ানো হয় Kalyan অবধি , তাতেই প্রথম রেল ব্রিজ তৈরি হয় উল্লাস নদীর উপর যার নামকরন হয় Dapoorie Viaduct । এবং এই রেলপথে প্রথম রেল চলে ১৮৫৫ খ্রিঃ Fairy Queen যা চলছে এই ২০১৯ সালেও ।
প্রথম রেল কারখানা- ১৮৫৬ খ্রিঃ Madras এর Peramhur এ স্থাপিত হয় ।
প্রথম আলো যুক্ত রেল কামরা - ১৮৯৭ খ্রিঃ যোধপুর রেলওয়েজ তাদের প্যাসেঞ্জার কামরায় আলোর বাতি ব্যাবহার করে।
রেলে প্রথম শৌচালয় - পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শ্রী আখিলচন্দ্র সেন মহাশয় এর একটি চিঠির কারনে ১৯০৯ খ্রিঃ ব্রিটিশ সরকার শৌচালয় বসানোর সিধান্ত নেন এবং বসানো হয় একই বছরে ।
প্রথম ইলেক্ট্রিক চালিত ট্রেন - ১৯২৫ খ্রিঃ Victoria Terminus আজকের দিনে CST Mumbai থেকে Kurla পর্যন্ত প্রথম ইলেক্ট্রিক চালিত ট্রেন ্তার যাত্রা শুরু করে ।
প্রথম শীততাপ নিয়ন্ত্রিত কামরা - ১৯৩৪ খ্রিঃ Frontier Mail এর কিছু কোচ শীততাপ নিয়ন্ত্রিত করা হয় ,তবে কোনো AC মেশিন ছাড়াই কেবল বরফ দিয়ে কোচ এর শীততাপ নিয়ন্ত্রন করা হত।
যদিও কেবল লুণ্ঠিত দৌলত দেশে পাঠাবার উদ্দ্যেশে রেল এর স্থাপনা হলেও , প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ভারতের সকল দিকে উন্নতি করেছে এবং আজকের ভারত এর সব কিছুই নির্ভর করে এই রেল ব্যবস্থা এর উপর।
ছবি- সংগ্রিহীত

0 comments:
Post a Comment